ছোট্ট বেলা কবিতা লিখেছেন কবি এস এম কায়সার লাব্বী


 +----- ছোট্ট বেলা -----+

এস এম কায়সার লাব্বী


কোথায় আমার ছোট্ট বেলা,

কোথায় মায়ের কোল?

ভুলেই আছি রশি বেঁধে

হাওয়ায় খাওয়া দোল।


কোথায় আমার খেলার সাথি,

কোথায় খেলাধুলা?

কই পালালো ছুটছান্দি আর

কানামাছি খেলা।


কোথায় আমার ছোট্ট চুলা,

কলাপাতার ঘর।

কই হারালো পুতুল বিয়ে,

রাঙ্গা কনে বর।


কোথায় আমার বোনের সাথে

ব‌ইয়ের ওলটপালট।

কোথায় সেদিন, স্কুলে যাই

চলছি বেয়ে হালট।


ডাকেনা আর পড়ার সাথি,

এক সাথে আয় পড়ি।

ঈদের খুশি ক‌ই হারালো,

কোথায় সেমাই হাঁড়ি?



কোথায় আমার ছোট্ট বন্ধু,

খাড়া সিলেট পড়া।

কোথায় সেদিন কাঠবাদামে

মায়ের হাতে বড়া।


কোথায় আমার মাটির ব্যাংকে

কয়েল ভরা পুঁজি।

কোথায় সেদিন?যেদিন আমি

বুঝিতাম না লাজি।


এখন আমি খুঁজে বেরাই,

ছোট্ট বেলা ক‌ই?

হারিয়ে গেছে ছোট্ট বেলা,

কেমন করে র‌ই।

No comments