ভুলের পথে কবিতা লিখেছেন কবি এস এম কায়সার লাব্বী
•--•--•ভুলের পথে•--•--•এস এম কায়সার লাব্বী
ধ্বংস তোমার নিজের হাতে,
করছ কামাই সারাক্ষণ,
পরকালে বদলা পাবে,
চলছে আয়োজন ।
মিথ্যা বইলা করছো কামাই,
হিংসায় পড়ে নষ্ট সবাই,
ধোঁকাবাজি করো কেন ?
বল ওরে আপনজন ।
গিরিঙ্গিতে ভালোই পটু,
ছিন্ন বাঁধন, চাপায় কটু ,
পরের আইলের ফসল ছিড়ে,
ঠেলছ জমি কি কারন ?
বাংলাদেশ নব সাহিত্য কবি পরিষদ একটি অরাজনৈতিক সাহিত্য সংগঠন। ২০২৪-২৫ কার্যকরী কমিটি শীঘ্রই গঠন করা হবে। যারা কমিটিতে থাকতে আগ্রহী তারা বাংলাদেশ নব সাহিত্য কবি পরিষদ অফিশিয়াল পেইজে যোগাযোগ করুন।
দেমাগ ভরা সারা দেহ,
আঁধার হলে নেই রে কেহ,
ঘুনে ধরে নষ্ট হৃদয়,
বলছে আমার অবুঝ মন ।
খোঁচা মেরে কি শান্তি পাও ?
গীবত গেয়ে আমল হারাও,
কেন তুমি ভুলের পথে,
লসে থাকবে আজীবন ।


Post a Comment