সাদা কাফন কবিতা লিখেছেন কবি বিলকিস আক্তার


 -_-__সাদা কাফন____

___বিলকিস আক্তার __-


বয়স ছয় বছর হলো সবে তার,

ছোট বোনটির হলো চার।

বড় বোনটি তেরো তে রাখল পা,

-___ঘরে রুগ্ন মা।

বাবা মারা গেলো তিনটি বছর গেলো,

ছোট শিশু যখন সে ছিলো

অবুঝ বালিকা বুঝেনা কিছুটা।

বাবাকে মোড়ায় সাদা কাফনে,

অপলক দৃষ্টিতে দেখছে তাকিয়ে,

মুখে নাই বাক তার।

শ্বাসরুদ্ধকর চিতকারে তার

কলিজা ফাটে বারে বার।

তারপরেই হলো শুরু যে নিয়তির 

নির্মম খেলা,

খেতে না পেলো, বসন না পেলো

এভাবেই কাটে বেলা।

তবুও ছিলো শেষ আশ্রয় 

মায়ের আচঁলখানি,

আজ সেই মা ভীষণ ই রুগ্ন,

হয়েছে মরণ ব্যাধি

সারাটি রাতি,

যায় যে কাটি,

বসি মায়ের শিয়রে।

অনলাইনে কেনাকাটা করুন আমাদের বিশ্বস্ত ফেইবুক পেইজ Fab Like



মাঝে মাঝে শুধু,আকাশে তাকিয়ে, বলে তার স্রষ্টারে,

হে,মোর প্রভু ক্ষমা করো মোরে,

দাও মায়েরে আরোগ্য।

একদা বিকালে, গেলো সে বাইরে,

আসবে বলে ফিরি,

হটাৎ কেউ দৌড়ে এসে কয়,

পরিণীতা তুমি, তোমার বাড়িতে চলো তাড়াতাড়ি, 

মা জননী তোমার নেই যে আর,

নেই এই অবনীর পরে।

দেখতে চাইলো মরনের আগে তোমায়,

একটি নজরের তরে।

শুনে পরিনীতা,হাউমাউ চিতকারিয়া,

ঘরে যায় তার ফিরিয়া।

ঘরে আছে যে মা আমার, আবার বলবে কথা।

কিছুতেই যে মানেনা মন তার,

বুকে যে ভীষন ব্যথা।

কত লোকে বুঝায়, কেদো না খুকি,

আসিবেনা মা আর।

সব আয়োজন করে সবে শেষ।

জড়ায় সাদা কাফনে।

যায় বুক চিরিয়া,উঠিলো কাদিয়া,

মেদিনী উঠিলো কাপিয়া। 

বড়বোনটির কান্না থামেনা,ছোট্ট বোনটি

রহিলো চাহিয়া,কোথায় যায় মা

সাদা কাফনে,সাদা কাফনে জড়িয়া।

পরিণীতা শুধু হাহাকার বুকে আবার দেখিলো,

মা নিলো বিদায়।

বাবার মত পড়িয়া সাদা কাফন।

No comments