বিলকিস আক্তার এর লেখা কবিতা চিঠি
__চিঠি__
_বিলকিস আক্তার _
সেদিন খুব ঝড় হয়েছিলো।
লন্ডভন্ড হয়ে গিয়েছিলো
বুকের পাঁজর।
সারাদিন সয়েছি বুক ভাঙা
ঝড়ের তান্ডব।
দুপুর গড়িয়ে,শেষ বিকেলে।
খুব ক্লান্ত আমি,অশ্রু যেনো
নেই চোখে আর।
ভেজা চোখে গা এলিয়ে
সুয়েছি যখন ই।
বিরহের কবর বুকে নিয়ে
যেনো।
অনলাইনে কেনাকাটা করার বিশ্বস্ত ফেইবুক পেইজ। কেনাকাটা করুন Fab like পেইজে।
নিদ্রার পারাবারে তলিয়ে গেছি।
রাত ঠিক ভর দুপুর,হঠাত ই
ঘুম ভেঙে যায়,ঘুম ভেঙে যায়।
পিয়নের হাঁকে।
হকচকিয়ে উঠে নিভু নিভু লন্ঠন
তুলে নিয়ে হাতে।
এক পা দু পা করে গিয়ে খুলে
দেই কাঠের দরজা।
কালো চাদরে মোড়ানো পিয়ন,
দাড়িয়ে আছে সেখান টায়।
শুধু দেখে মুখ খানি আমার
পিয়ন ডেকে কয়,
এসেছে চিঠি তোমার,
চিঠি এসেছে সপ্ত পারাবারের
ওপার থেকে।
আমি হতভম্ব, তাকিয়ে আছি,
এত রাতে চিঠি??
চিঠি দিলো কে এই হতভাগিনীরে।
পিয়ন বলে,লিখেছে চিঠি,
তোমারে দিলো চিঠি,
যার লাগি কাঁদো রাত জাগি।
হকচকিয়ে হাতে নেই চিঠি।
পিয়ন গেলো চলি।
খুব যতনে দরজা লাগিয়ে
এবার দেখি চিঠি খুলি।
লেখা নয় যেনো তলোয়ার ছিলো
হৃদয় চিরে,ফেড়ে করলো ক্ষত বিক্ষত।
লিখেছো তুমি আছো ভালো বেশ।
প্রিয় তোমার সেই দেশ,
যেথায় নেই আমি।


Post a Comment