কথা শুনিস না কেন? কবিতা লিখেছেন কবি ফজলে রাব্বি বিন সিদ্দিক
কেন কথা শুনিস না?
ফজলে রাব্বি বিন সিদ্দিক
এত আদর করি তোকে
প্রহার করি না।
কেন কথা শুনিস না?
ভালো রাখতে চেষ্টা করি
মন্দ রাখি না।
কেন কথা শুনিস না?
সবসময় তোকে চোখে রাখি
আড়াল করি না।
কেন কথা শুনিস না?
সফলতার দিকে ডাকি আমি
বাণী কানে তুলিশ না।
কেন কথা শুনিস না?
এইভাবে আর বলবে না কেউ
চাইবে দিতে আড্ডা।
তোর ভালো তোকেই বুঝতে হবে
মাথা করে ঠান্ডা।
কি করলে তুই শুনবি কথা
বলতো একটি বার?
শত চেষ্টা করে আমি পূরণ
করবো আকাঙ্ক্ষার।

Post a Comment