ফজলে রাব্বি বিন সিদ্দিক এর লেখা রোমান্টিক কবিতা তুমি আসবে বলে


 "তুমি আসবে বলে"

ফজলে রাব্বি বিন সিদ্দিক 


                    ওগো প্রিয়,

              তুমি আসবে বলে।

তীব্র বৃষ্টি, ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছি 

   রাস্তার পাশের বটগাছটার তলে।


      তীব্র শীতের মধ্যে যখন 

          সবাই কাথার নিচে।

     সেই মুহূর্তে দাড়িয়ে আমি

         ডালিম গাছের নিচে।


কোথায় গেলে আমাকে রেখে?

        বললে নাকো তুমি।

  তোমায় ছাড়া এই জীবনটা

      ক্যামনে রাখি আমি?


   শত বিপদে তুমি আমায় 

     করতে দাওনি কাজ।

দাসির মতো খেটেছো তুমি 

    যেন আমি মহারাজ।


আদর করে চুমু দিছো গালে

     পিঠে দিতা থাপ্পড়। 

সারাদিন যখন করতাম কান্না

     দুই টাকার খপ্পর। 


তোমায় মাগো স্বপ্নে দেখি

    রাত্রি নিশি কালে।

বহুপ্রতীক্ষায় দাঁড়িয়ে থাকি

    তুমি আসবে বলে।

No comments