শেষ প্রস্থান কবিতা লিখেছেন কবি হাফেজ নাঈম উদ্দিন


,,শেষ প্রস্হান,,





কতটা আগলে রাখলে সে আমার হতো,

কতটা প্রণয়ের গল্প শুনালে সে রয়ে যেত,

কতটা আহ্লাদীর সুরে ডাকলে সে ফিরে আসতো,

কতটা চোখ ঘোলাটে হলে সে রঙিন স্বপ্নে হাসতো,

কতটা জায়গা বিস্তীর্ণ হলে সে পাশে এসে বসতো,

কতটা হৃদয় পোড়ালে সে থেকে যেতো,



কথা ছিল একসাথে পুরো পথ পাড়ি দেয়ার,

কথা ছিল ঝুম বৃষ্টিতে কদম ফুল তুলে আনার,

কথা ছিল চাঁদনী রাতে খোলা বারান্দায়

খোশগল্পে মেতে উঠার,



                  অথচ


আজ সবকিছু সাক্ষী রেখে তুমি দূর অজানায়,

প্রতি ক্ষনে তোমায় খোঁজি তোমার দেয়া ঠিকানায়,

কবে ফিরবে তুমি এই অবুঝ মন তা শুনার অপেক্ষায়,




হাফেজ নাঈম উদ্দীন

   চট্টগ্রাম 



No comments