কবি মুহম্মদ এহেদী হাসান এর জীবনী


 কবি পরিচিতিঃ নাম মুহম্মদ এহেদী হাসান। তিনি ২০০২ সালের ৬ই জুলাই বাংলাদেশের বিখ্যাত জেলা কুমিল্লার বৃহত্তর মুরাদনগর উপজেলার সর্ব পশ্চিমে আলীরচর গ্রামে জোহর আলী মুন্সী বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম মোঃ কবির হোসেন,মাতাঃ নাজমা বেগম। পিতামহ জোহর আলী মুন্সী।

তিনি ২০১৯ সালে নিজ গ্রামে তায়মোস বেগম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। ২০২১ সালে চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।

বর্তমানে নিয়মিত অনলাইনে  বেশ কিছু সাহিত্য পরিষদ ও কিছু পত্রিকাতে লেখালেখি করেন। অনলাইনে কয়েকটি সাহিত্য পরিষদের সাথেও যুক্ত ও দায়িত্ব পালন করছেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থী সকলে এই নবীন কবির সাফল্য ও দোয়া কামনা করবেন যাতে তিনি বাংলা সাহিত্যে অবদান রাখতে পারেন।

এ পর্যন্ত তিনি শত কবির মিলন কাব্য, প্রিয়ো জন্মভূমি ও দিশেহারা নারী এই তিনটি যৌথ কাব্যে অংশগ্রহণ করেন, মূলত তিনি যৌথ বই কবিতা দিতে পছন্দ করেন না। তিনি পত্রিকা,ম্যাগাজিন ও সাহিত্য আসরে কবিতা লিখে থাকেন। অচিরেই একক কাব্য গ্রন্থ করবে ইনশাআল্লাহ।

২০১৯ সালে ছাত্র জীবনেই " বৃক্ষরোপণ " শিরোনামে একটি কবিতা লিখার মাধ্যমে তার সাহিত্য প্রতিভা ঘটে। এ পর্যন্ত অসংখ্য কবিতা রচনা করে বহু সম্মানা কুড়িয়েছেন।




No comments