তোমার বিয়ে আমার মৃত্যু কবিতা লিখেছেন হাফেজ নাঈম উদ্দিন
তোমার বিয়ে আমার মৃত্যু
তুমি উঠেছ পাল্কিতে
আমি উঠলাম খাটিয়াতে
আমার কবরের ফুল খুবই শোকাহত
পার্থক্য শুধু
তুমি নিজ হাতে সেজেছ
আমি অন্যের হাতে সেজেছি
তোমার প্রস্হান স্হায়ী নিবাসে
আমার প্রস্হান ও চিরস্থায়ী কবরে
পার্থক্য শুধু
তুমি গেলে নিজ পায়ে হেঁটে
আমি আসলাম অন্যের কাঁধে চড়ে
তোমার বিদায় ছিল লোকে লোকারণ্য
আমার বিদায়ে ও ছিল লোক সমাগম
পার্থক্য শুধু
তোমার সাথে সবাই হাসছিল
আমার সাথে সবাই কাঁদছিল
হুজুর তোমার কাছেও গিয়েছিল
আমার কাছে ও হুজুর এসেছিল
কিন্তু তোমার হলো বিয়ে
আমার হলো জানাজা
পার্থক্য শুধু
তুমি হলে চিরতরে স্বামীর আপন
আমি হলাম চিরতরে কবরে দাফন

Post a Comment