আনিকাতুল জান্নাত এর লেখা কবিতা ইচ্ছে আমার


 ইচ্ছে আমার 



মাঝে মাঝে ইচ্ছে করে প্রান খুলে হাসার

যে হাসার দিতে হবে না কোন কৈফিয়ত। 

মাঝে মাঝে ইচ্ছে করে অঝোরে কাঁদি

যে ক্রন্দনে আসবে না কোন বাঁধা।

কেন  পারিনা নিজের ইচ্ছায় কিছু করতে?

কেন আসে  এত বাঁধা।

কেন  পারি না এই বাঁধা ডিঙিয়ে নিতে।

মাঝে মাঝে ইচ্ছে করে প্রজাপতি হয়ে ঘুরতে

যেথায় আসবে না কোন বাঁধা।

মাঝে মাঝে ইচ্ছে করে  নিজেকে রংধনুর  মতো  সাজাতে।

যে সাজেতে রবে না কোনো রং অনুপস্থিত। 

মাঝে মাঝে ইচ্ছে করে জীবনকে সেভাবে আলোকিত করতে

যেই আলোতে থাকবেনা  কোন অন্ধকার।



আনিকাতুল জান্নাত 

সমাজ বিজ্ঞান বিভাগ

চট্টগ্রাম কলেজ

No comments