চব্বিশের বিজয় কবিতা লিখেছেন কবি জিয়াউর রহমান।
চব্বিশের বিজয়
লেখকঃ জিয়াউর রহমান
জুলাইয়ে দিলো রক্ত
আগষ্টে এলো বিজয়
উদীত হলো নতুন এক সূর্যদয়
উল্লাসে আনন্দে পরিণত হলো এ অভ্যুদয়!
কতখানি হৃদয় ঝরে গেল কত অজানায়
কত খানিপ্রাণ অমলিন হলো আঁখির শূন্যতায়
হৃদয়টা রহিয়া গেল শহীদের রক্তের রক্তিমায়
স্বজনের আর্তনাদ আর চিৎকারে
বুকটা ফাটিল খরার দূর্ভিক্ষয়!
চব্বিশে নামিল সালাম আবুসাঈদের অভ্যর্থনায়
বরকতের মতো রক্তের জলে ভিজিল মুগ্ধের দেহটা
ওয়াসিম নামিল চট্রলায় ক্ষূদিরামের অপূর্ণতায়
নাম নাজানা কত শহীদ ভাইয়ের রক্ত বন্যায় প্লাবিত হলো সবুজের চাঁদরে মোড়ানো প্রিয় মাতৃকা!
ঘাতকের বুলেটে ঝরঝর করে হাঁপিয়া উঠিল ভূমিটা
রক্তে রঞ্জিত হলো গোধূলি আকাশটা হেলির বর্বরতায়
বায়ান্ন আর একাত্তরের ছদ্মবেশে চব্বিশে নামিল বাংলা মায়ের মুক্তিকামি সূর্যসন্তানেরা।
দেখিয়ে দিল অবাক বিশ্বকে অদম্য চেতনায়
এগিয়ে যেতে হয় কি দূর্বার দূসাহসীকতায়
ছাত্র জনতার হাত ধরে আবার মুক্ত হলো এ জাতি
ছাত্ররা দেখিয়ে দিল কিভাবে আনতে হয় মুক্তি!
আমরা হারাতে চাই না চব্বিশের ইতি
বাঁচিয়ে রাখতে চাই চব্বিশের শহীদের স্মৃতি
তাঁরা বেচে রবে আমাদের মাঝে বসন্তের ন্যায়
তাঁরা প্রতি বসন্তে নবপুষ্পসাজে আসবে এ ভজনালয়ে!


Post a Comment