রাশেদ সরদার এর লেখা কবিতা "এমন একটি রাষ্ট্র হোক"


 এমন একটি রাষ্ট্র হোক 

রাশেদ সরদার 

রচনাকাল :১২-০৮-২৪ইং


এমন একটি রাষ্ট্র হোক 

যে রাষ্ট্র থাকবে গণতন্ত্র 

রাষ্ট্রের মূল উৎস থাকবে জনগণ, 

যে রাষ্ট্র থাকবে সবার জন্য স্বাধীন 

যে রাষ্ট্রে কোন পরাধীনতা থাকবে না। 

যে রাষ্ট্রে জনগণ নির্ভয়ে কথা বলতে পারবে চলতে পারবে।

রাষ্ট্রের তাদের দাবি করতে পারবে

রাষ্ট্রের সকল জনগণ তাদের মৌলিক অধিকার পাবে।

অধিকার আদায়ে তাদের থাকবে না কোন বাঁধা। 


এমন একটি রাষ্ট্র হোক, 

যে রাষ্ট্রের রাষ্ট্র নেতা হবে 

সৎ যোগ্য নির্ভীক সমাজ সেবক

সেই রাষ্ট্র নেতা শাসনের নামে শোষণ করবে না,

যে রাষ্ট্র নেতা হবে  না কোন স্বৈরাচারী শাসক, 

কখনো কাউকে নিজের দাস বানিয়ে রাখবে না।




এমন একটি রাষ্ট্র হোক, 

যে রাষ্ট্রে থাকবে আইনের সঠিক ব্যবহার 

যেখানে থাকবে সুবিচার ব্যবস্থা।

যে ধনীর কাছে আইন বিক্রি হবে না,

ধনী গরীব উভয়ের জন্য আইন থাকবে সমান। 

যে রাষ্ট্রের জনগণ সুবিচার পাবে,

যেখানে থাকবে না সুবিচারের অবহেলা। 


এমন একটি রাষ্ট্র হোক, 

যে রাষ্ট্রের জনগণ সু চিকিৎসা পাবে

সু চিকিৎসা বিনে কখনো জনগনের অকালে মৃত্যু হবে না।

জরা ব্যধিতে তিলে তিলে মরবে না।

যে রাষ্ট্রে সবাই সুস্থ ভাবে জীবন যাপন করবে। 


এমন একটি রাষ্ট্র হোক,, 

যে রাষ্ট্রে জনগণ অনাহারে মারা যাবে না

পুষ্টিহীনতায় ভুগবে না।

যেখানে অভাব অনটন দেখা যাবে না 


এমন একটি রাষ্ট্র হোক 

যে রাষ্ট্রে সুশিক্ষা দান করা হবে, 

সুশিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রের জনগণ মানুষ হবে। 

যে রাষ্ট্রের মানুষের থাকবে সৎ ব্যবহার

সুক্ষ্ম আচরণ, যার দ্বারা কেউ কখনো কষ্ট পাবে না, 

যে রাষ্ট্রের মানুষ বস্রহীন ভুগবে না, 

এমন একটি রাষ্ট্র চাই। 


এমন একটি রাষ্ট্র হোক, 

যে রাষ্ট্র থাকবে ধর্ম নিরপেক্ষ 

যার যার ধর্ম রক্ষার দায়িত্ব থাকবে সবার। 

অন্যের ধর্মের প্রতি অবহেলা হিংসা থাকবে না। 

কোন ধর্মালয় ভাঙচুর হবে 

একে অপরের ধর্মালয় রক্ষা করবে।

যে রাষ্টে ধর্ম প্রতিষ্ঠান থাকবে নিরাপদ। 


এমন একটি রাষ্ট্র হোক, 

যে রাষ্ট্রের জনগণের একই পরিচয় হবে আমরা সবাই মানুষ, 

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান , বলে মানুষের মাঝে কোন বিভেদ রবে না

পরস্পর মিলেমিশে বসবাস করবে,

কারো প্রতি অবহেলা হিংসা থাকবে না 

মানুষ পরিচয়ে সবাই ভাই ভাই রবে।


এমন একটি রাষ্ট্র হোক, 

যে রাষ্ট্রে থাকবে না কোন বৃদ্ধাশ্রম 

যে রাষ্ট্রে শেষ বয়সে মা পিতার নিজের ভিটা ছেড়ে না যেতে হয়।

যে রাষ্ট্রে মাতা পিতার প্রতি সন্তানের থাকবে

শ্রদ্ধা সম্মান ভালোবাসা।

যে রাষ্ট্রে পিতা মাতা অনাহারী অবহেলায় থাকবে। 


এমন একটি রাষ্ট্র হোক, 

যে রাষ্ট্র থাকবে দূর্নীতি মুক্ত 

থাকবে না কোন সুদ ঘুষ।

সমাজ থাকবে দূষণ মুক্ত 


এমন একটি রাষ্ট্র হোক, 

যে রাষ্ট্রে থাকবে সু সমাজ ব্যবস্থা

শান্তিপূর্ণ ভাবে জনগণ বসবাস করবে।

সমাজে রবে না কোন বিশৃঙ্খলা, ঝগড়া, লড়াই। 

কারো সাথে কারো শত্রুতা থাকবে না 

সবার সাথে সবার বন্ধুত্বের সম্পর্ক রবে।

যে রাষ্ট্রে ধনী গরীব বলে কোন পার্থক্য রবে না 

একি সাথে চলাচল করবে সবাই।

আমি এমন একটি রাষ্ট্র চাই।

No comments