যৌতুক বন্ধ হোক কবিতা লিখেছেন রবিউল গনি প্রধান


 যৌতুক বন্ধ হোক 

 রবিউল গনি প্রধান 


ছেলের জন্য পাগল সবাই 

 মেয়ের জন্য নয়,

 ছেলে হলেই পণ নেওয়া যায় 

 মেয়ে হলেই ভয়।


 ডাক্তার মাস্টার উকিল সবাই 

 ছেলের যৌতুক চায়,

 মেয়ের বাবা দুঃখে কাঁদে 

একি শিক্ষা হায়।


 যৌতুক যে এক মরণব্যাধি 

 সমাজে তার বাস,

 মেয়ে সন্তান জন্ম দিয়ে 

পিতার সর্ব'নাশ।

বিজ্ঞাপন




 ঘটক দিয়ে যৌতুক যে চায় 

 দেখি ছেলের বাপ।

 কে শুনবে আজ যৌতুক নেওয়া

 হারাম এবং পাপ।


সবাই যদি মন দিয়ে চাই 

যৌতুক বন্ধ হোক,

তবেই তো ভাই থাকবে না আর 

মেয়ের বাবার শোক।

No comments