বাঁচাও বাঁচাও শব্দ কবিতা লিখেছেন এস এম কায়সার লাব্বী
বাঁচাও বাঁচাও শব্দ
এস এম কায়সার লাব্বী
বাঁচাও বাঁচাও শব্দ,
আত্মার কান পেতে শোনো ।
জ্যান্ত দেহ জব্দ,
আগুনের মায়া নেই কোন ।
মৃত্যু আত্মার চিৎকার,
কলিজা ছিঁড়ে যায় ভেবে ।
নেই কোন আবিষ্কার,
তাদের মুহূর্তেই বাঁচিয়ে নেবে ।
বাঁচাতে পারেনি নিজেকে,
জ্বলন্ত কয়লায় পরিণত দেহ ।
কান্নায় কাতর অনেকে,
পরিবার স্বজন হারিয়েছে কেহ ।
এক আগুনে মৃত্যু,
৪৪ জন পুড়ে জলসে গেছে ।
এক পরিবারের চিত্র,
৫ জন হারিয়ে একাধারে কাঁদছে ।
এক ভয়াবহ দৃশ্য,
চোখের সামনে আর্থনাথ কান্ড ।
চিন্তিত সারা বিশ্ব,
কষ্টের ইতিহাস ২৯ শে ফেব্রুয়ারি খন্ড ।


Post a Comment