হে প্রজন্ম তোমাকে বলছি লিখেছেন বেলাল উদ্দিন রাজ


 হে প্রজন্ম তোমাকে বলছি __


তুমি কখনো কী বাবার কোমল হাত ছুঁয়ে দেখেছ? জিজ্ঞেস করা হয়েছে কখনো হাতের দাঁগ গুলো কীসের? কেনো বা হয়েছে? কখনো বুঝতে সক্ষম হয়েছ বাবার আবেগ গুলো? 

আমার যা মনে হয় _হয়তো আমার ভাবনা/ধারণা আপনার সাথে না মিলতেও পারে, মা একবার সন্তান জন্মদিলেও বাবা কয়েকবার জন্ম দেয়। 


মাঝে মধ্যে পত্রিকার হেডলাইন দেখি স্ত্রীর কথায় বাবাকে নিহত করেছে ছেলে!বৃদ্ধাশ্রমে মিলেছে বাবার লাশ!



কোটিপতি সন্তানের বাবা রাস্তার ফকির!বিশ্বাস করো বাবার চেহারাটা দেখলেই মনে হয় জান্নাতের প্রথম দরজা।


তোমার কী একটু চেতনা আসেনা তুমি কাকে আঘাত করে যাচ্ছ প্রতিনিয়ত? 


পরিমাণের চেয়ে বড় চাওয়া চাইতে কী তোমার আদালত নামের বিবেক একবারের জন্যেও জাগ্রত হয়না?বাবা তোমার চাওয়াকে কখনো না করবেনা আমি শতভাগ নিশ্চিত। তবে একবার বাবার ওই হাতের দাঁগ গুলো দেখো।বাবার ঘামের ফুঁটা গুলোর অর্থ বুঝতে সক্ষম হও, হে প্রজন্ম তোমাকে বলছি তোমার চাওয়া কমিয়ে দাও।


বেলাল উদ্দিন রাজ

No comments