রক্তদান ও সহায়তা কবিতা লিখেছেন কবি এস এম কায়সার লাব্বী


 রক্তদান ও সহায়তা

এস এম কায়সার লাব্বী


তুমি ধন্য তুমি ধন্য

তোমার রক্তদানে, 

হয় যদি, কারো উপকার ।

তোমার অল্প টাকায়, কেহ যদি, স্বপ্ন দেখে, বেঁচে থাকার ।


তোমার একটা উপহার যদি, অসহায়ের মুখে ফুটে হাসি ।

তোমার একটু সময়, 

অন্যের জন্য ব্যয় করায়, 

তাদের মুখে ওঠে অন্য,

তবে তুমি ধন্য, তবে তুমি ধন্য ।


এই সমাজের অনেক জনা,  মরছে ধুঁকে ধুঁকে । 

সহায়তায়, সহযোগিতায়,

বাঁচবে তারা সুখে ।


আছো যে জন, যোগ্য ব্যক্তি, দাঁড়াও তাদের পাশে ।

স্রষ্টা তোমায়, ধন দিয়েছে,

হিসাব নেবে কষে ।


মোটাসোটা আছে যে জন, 

শক্তি যাদের অনেক ।

রক্তদান ও সহায়তায়, 

তোমরা আছো জনে ।


মৃত্যুর সাথে, পাঞ্জা লড়ছে,

দেখো কত ভাই ।

সচ্ছলের সহযোগিতায়, 

জীবন বেঁচে যায় ।

এসো সবে, অন্তরালে, 

আমরা সবাই ভাই ।


আজকে দেখি, ভিক্ষুক হয়ে,

থাকছে শিশু পথে ।

নীরব ভাবে, নিস্তেজ তাদের,

কাঁদছে না কেউ তাতে ।


বন্ধু তোমার ভালবাসায়, 

তারাও দেশের মানুষ ।

অবহেলা নয়, ভালবাসায়,

পরিচয়ে প্রকাশ ।

No comments