শেখ মিনহাজ এর লেখা প্রাণপ্রিয় ইমামে আকবর কবিতা
প্রাণপ্রিয় ইমামে আকবর
মুল দিশা -আল্লামা ইমাম হায়াত
✍️কলমে-শেখ মিনহাজ Sheikh Minhaj
হে প্রাণপ্রিয় ইমামে আকবর...
আপনাকে পাওয়া ঈমান পাওয়া - আপনার হওয়া কলেমার হওয়া
আপনার মধ্যে প্রকৃত ইসলাম - আপনার মধ্যে প্রকৃত দ্বীন
আপনি মুমিনের মাওলা
সেদিন কারবালার কথা মনে পড়লে হৃদয়ে বাড়ছে জ্বালা
আপনাকে সেদিন রক্তাক্ত করেছিলো,
শহীদ করেছিলো-
এসব শুনে আপনার গোলাম-
মোরা কি সহ্য করতে পারি মাওলা।
সেদিন কারবালার প্রান্তরে আপনাকে করেছিলো ক্ষত বিক্ষত-
করেছিলো রক্তাক্ত,
কাফের এজিদ বাহিনী আপনাকে করেছে নির্মমভাবে শাহাদাত।
আপনার শাহাদাত - ইসলামের শাহাদাত
আপনার শাহাদাত কলেমা-দ্বীন-ঈমানের শাহাদাত।
Add
কারবালার প্রান্তরে কাফের এজিদ বাহিনী-
নিজেদের ইসলাম বলেছিলো!
হে প্রাণপ্রিয় ইমামে আকবর-
আপনিই ইসলাম-
আপনাকে রক্তাক্ত করে - শহীদ করে,
মুখে ইসলাম বলা ঘৃণ্য সর্বনিকৃষ্ট মোনাফেকি।
কাফের এজিদের বাহিনী খারেজী খুনীর দল-
আজো তাদের দাস দোসররা মাঠে ময়দানে করছে মুলুকিয়তের প্রচলন-
আপনাকে যারা শহীদ করেছিলো তাদের করছে এরা অনুসরণ।
আপনার শহীদের দিনে
তাই তারা করছে বর্ষবরণ
লানত আজাব নাজিল হোক
তাদের উপর আমরণ।
আহ্ কি যন্ত্রণা! কি কষ্ট
মনে হয় রক্তাক্ত আজও কারবালার প্রান্তর।
অবিরত ঝরে অশ্রু
হচ্ছে হৃদয়ে রক্তক্ষরণ,
হকের জামাত ত্যাগ করে,
কি করে করছে তারা বর্ষবরণ!!!
আহ্ যন্ত্রণা, যন্ত্রণা, যন্ত্রণা।
কাফের এজিদ বাহিনী,
সেদিন রক্তাক্ত করেছিলো কারবালার প্রান্তর।
চিরজাহান্নামী কাফের এজিদ বাহিনীর হাতে-
শহীদ হয়েছিলেন প্রাণের ইমামে আকবর।
সেই থেকে প্রতিটি মুমিনের হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ।
প্রাণের ইমামে আকবরের শাহাদাতের দিনে,
মুমিন হলে,
সুন্নী হলে,
ইমামে আকবরের গোলাম হলে
কি করে করছো তোমরা বর্ষবরণ?
হে প্রাণপ্রিয় ইমামে আকবর
কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাইকে-
শিক্ষা দিলো আপনার মহান শাহাদাত
অপশক্তি মুলুকিয়ত উৎখাত করে -
জীবনের বিনিময়ে হলেও কায়েম করতে হবে,
খেলাফতে ইনসানিয়াত।
শুনো শুনো ওহে মানুষ
শুনো ওহে মুমিন
কারবালার সুন্নীয়তকে ইমাম হায়াত করেছেন পুনরুজ্জীবন,
বিশ্ব সুন্নী আন্দোলনের মাধ্যমে আমরাও দুনিয়ার সবাইকে করছি আহবান-
সময় হয়েছে এবার
উৎখাত করতে মুলুকিয়তের অপশাসন
দুনিয়ার বুকে উড়াতে হবে-খেলাফতে ইনসানিয়াতের বিজয় নিশান।


Post a Comment