আদিত্য রায়ের লেখা কবিতা আমারে ভালোবাসিতে দাও


 আমারে ভালোবাসিতে দাও

কলমেঃ আদিত্য রায় 


আমারে ভালোবাসিতে দাও.....
ভালোবেসে বয়ে যেতে চাই শুধু তোমার হৃদয়ের অন্তরে
ভালোবাসতে দাও আমায় তোমার হৃদাঙ্গন মাঝে।
কিবা সুখ কিবা দুঃখ জানি না আমি তা
হৃদয়ের মাঝে লুকায়ে রয়েছো তুমি
বুঝে নি এই মূর্খ সমাজ, বুজে নি কেউ তা।।

আমি কে? আমি কেউ নই.....
কেউ নই আমি তবুও রয়েছি শুধু তোমারি অপেক্ষায় 
তুমি কে? জানে শুধু অন্তর, হৃদয় দেয় যে শুধু তোমারি বার্তা ।
আমি শুভ্র চিত্তে বলবো শুধু
তুমি আমারি ছিলে, আমার হয়ে রবে অনন্তকাল-
দিন হোক কিংবা রাত্রী প্রহর, অশান্ত হৃদয়েও যেচেছি তোমায়, 
ভালোবাসা রবে ভালোবাসাতে,  সময় যে শুধুই প্রবাহমান।। 

আমারে ভালোবাসিতে দাও.....
ভালোবাসা দাও প্রভু ভালোবাসা দাও
ভালোবাসিলে ভালোবাসা পাবো ভালোবাসার ছন্দ তালে,
ভালোবাসা রবে তোমারি লাগি, জগৎ যাক পদতলে।।
ভালোবাসা দাও প্রভু ভালোবাসা দাও
ভালোবাসা দিয়ে ভালোবাসিবো পূর্ণতা পাবে শুভ্রতায়।।

আমি কে? আমি নিজেরে জানি না,
তুমি কে? আমি তোমারে চিনি না,
তবুও আমার ভালোবাসা শুধু চায় যে তোমায়
জানার মাঝেও অজানা তুমি, তবুও ভালোবাসিতে দাও আমায়।।
আমায় খুঁজে নিয়ে, শুধু একবার ভালোবেসে নাও তোমার অন্তরে,
তোমারি অপেক্ষায় বসে আছি আমার প্রকটলীলার প্রান্তরে।। 

আমায় ভালোবাসা দাও প্রভু, আমায় ভালোবাসিতে দাও
ভালোবাসাতেই পূর্ণতা মিলিবে, শুন্যতা রবে না আর কোথাও।
ভালোবাসা দাও প্রভু আমায় ভালোবাসা দাও
তোমার মাঝে বিলিন করে শুন্যতাকে কেড়ে নাও।।
আমারে ভালোবাসিতে দাও
ভালোবাসা দিয়ে জীবন ভাসাও আমার, ভালোবাসাতেই ডুবে দাও।। 

No comments