শেখ মিনহাজ এর লেখা কবিতা কর্নফুলি নদী


 কর্ণফুলি নদী 

✍️শেখ মিনহাজ 



কর্ণফুলি বয়ে গেছে আমার গ্রামের পাশে

বর্ষার জলে যৌবন ফিরে,

রূপে গুনে হাসে।

গ্রামের পাশে নদী খানা 

আঁকা বাঁধা পথে

এই স্রোতধারা বয়ে গেলো বঙ্গোপসাগরের পথে। 

একূল ভাঙ্গে ঐকূল গড়ে 

এই বুঝি তার খেলা 

সন্ধ্যা বেলা নদীর পাড়ে জমে ওটে মেলা।

নদীর একপাড়ে অট্টালিকা 

অন্য পড়ে সবুজ ঘন বন

Add



দুই তীরের মানুষরা সব একে অন্যোর আপন।

সেতু হওয়ায় নৌকা গেছে ওটে

মাঝি ভাইরা ও নৌকা ফেলে নতুন কাজের পিছু ছুটে। 

নদীর জলে মৎস মিলে 

মাছ ধরে ভাই জেলে

ডোলা ভরা মৎস নিয়ে হাসি নিয়ে ঘরে ফিরে-

মাছ ভাঁজে ভাই তেলে।

আগের দিনে ছোট্ট নৌকায় 

নদী দিতো পাড়ি - গন্তব্য ছিলো বাড়ি।

শরৎ শীতে নদীর পানি অনেকক্ষানী কমে

গ্রামের মানুষ হৈ-হুল্লোড়ে স্মৃতি ধরে রাখে।

এমন সুন্দর নদী আর কোথায় গেলে মিলে

নদীও আজ অত্যাচারে প্রাণ হারাচ্ছে 

ভয় হচ্ছে দিলে।

নদীটারে বাঁচাতে এক হতে হবে

নইতো তো!

অন্য সকল নদীর মতো সেও প্রাণ হারাবে।

No comments