হেদায়েতুল ইসলাম এর লেখা কবিতা জীবনে এগিয়ে যাও
তারিখ: ০৮-০৮-২০২৩
জীবনে এগিয়ে যাও
মোঃ হেদায়েতুল ইসলাম
আশা রাখো কাজ করো সুন্দর ভবে,
কাজ ছাড়া কেন তুমি অলস হয়ে রবে।
শত বাধা হাজার বাধা যদিও জীবনে আসে,
কাজ করে যাও তুমি অদম্য বিশ্বাসে।
ভালো কাজ করা ছাড়া দাম পাবে না,
অলসতা সময় অপচয় জীবনে করো না।
আজকের কাজ তুমি কাল করো না,
সঠিক সময়ের কাজ সঠিক ভাবে কর কেন
বোঝ না।
যুগ যুগান্তরে তোমার কাজ থাকবে পৃথিবীর মাঝে,
এমন কাজ করো যে কাজ আলো ছড়ায় সকাল আর সাঝে,
কাজ কর কাজ কর জীবনে এগিয়ে যাও,
কেন হারবে তুমি কাজ করে সফলতা ছিনিয়ে নাও।
কাজে আছে শান্তি কাজে আছে মুক্তি,
ভালো কাজ না করিলে পাবে না কারো ভক্তি।
ভালো কাজ ভালোবেসে কর রাত দিন,
কাজের মধ্য দিয়ে তুমি হও পৃথিবীতে চির অমলিন।

Post a Comment