তাহিয়া খাতুনের লেখা একটি কবিতা স্রষ্টার খোঁজে
স্রষ্টার খোঁজে
৪ +৪+৪+৩
প্রভু তোমায় কেমনে পাবো
সুন্দর ভুবন এর মাঝে ,
প্রকৃতির এ দৃশ্যে যেনো
নানান রূপের সাজ সাঝেঁ ।
প্রভাত বেলার শিশির কণায়
তোমায় খোঁজে মন প্রভু ,
ঊষার আলো উঠলো বলে
খুঁজে পেলে কি প্রভুর ।
অবাক হয়ে চেয়ে থাকি
ঐনা আকাশ এর পানে ,
ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে
সবাই গায় যে তার শানে ।
নিশ্চুপ হয়ে ঝিনুক যেমন
খুঁজে চলে মুক্তাকে ,
তেমনি যে খুঁজি আমি
আমার প্রিয় মাবুদকে ।
হৃদয় আমার শান্ত না হয়
তোমায় প্রভু দেখি নাই ,
কে আছো হায় বলবে আমায়
প্রভুর দেখা কোথায় পাই ।


Post a Comment