তাহিয়া খাতুনের লেখা একটি জনপ্রিয় ইসলামিক কবিতা জাগো মুসলিম


 জাগো মুসলিম


জেগে ওঠো বাংলার মুসলিম 

জেগে ওঠো  সব আজ ,

ইসলামের বিরুদ্ধে তারা 

করছে কত যে সাজ ।


মুসলিম নামের লেবাস পরে 

মুসলমানের দ্বারা ,

করছে কত অপকর্ম 

মুসলমান-ই তারা ।


বিশ্ব থেকে ইসলামের নাম

চায় যে মুছে দিতে, 

তাদের শক্তি যতই বড় 

ইসলাম যাবে জিতে।


গর্জে ওঠো সবাই এবার 

ওড়াও দ্বীনের নিশান 

ভয় করো না ওদের কভু

হও যদিও কৃষাণ।


দ্বীনের আলো ছড়িয়ে দাও 

সকল লোকের মাঝে,

তারা যেনো না যায় ভুলে 

স্মরবে প্রতি কাজে ।


যে কাজেতে তিনি মোদের 

প্রেরণ করলো ভবে,

সে কাজ যেনো সবার আগে 

করি আমরা সবে ।


✍️ তাহিয়া খাতুন 

১৫ - ১১ - ২০২২ ইং

No comments