শীতকাল কবিতা লিখেছেন হোমাইরা খানম
শীতকাল
হোমাইরা খানম
শীত মানে কুহেলীর চাদরে মোড়ানো
আবছা একটি প্রভাত,
শীত মানে হিমে আচ্ছাদিত
কনকনে একটি রাত!
সরষে ফুলে ভরা প্রাস্তরটি যেনো
হলুদের প্রতিচ্ছবি,
ধোঁয়াটে ভোরের ঝলমলে ঐ শিশির বিন্দুতে
হার মানে বৈচিত্র্যের সবি!
রিক্ততার মাঝেও সজীবতাকে চিত্রিত করেছে
গাঁদা, ডালিয়া, সূর্যমুখী সারি সারি,
হাজারো প্রকৃতির মাঝে আকর্ষিত করে
ঐ খেজুর রসের হাড়ি!
শীত মানে হরেক স্বাদের হরেক রঙের
পিঠাপুলির শোভা,
শীত মানে স্থির সলিলে ঢলে পড়া
এক ফালি রবির আভা!


Post a Comment