পর্যটকে মুখরিত উধুনিয়া ভাইরাল স্পট
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন এর ভাইরাল স্পট। বিকাল হলেই মনে হয় কল্পনার জগতে চলে আসছি। চারিদিকে পানির থৈই থৈই দেখে মুগ্ধ হয়ে সকল ভ্রমণ পিপাসু। রাস্তা দিয়ে হাটলে মন ভরে যায়। বলছি উধুনিয়ার ভাইরাল স্পটের কথা৷ আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারি আগে এই রাস্তাটা চলাফেরার অনুপযোগী হয়ে পড়েছিল। বর্ষাকালে নৌকায় যাতায়াত করা লাগতো। এবং যখন বর্ষার পানি শুকিয়ে যেত তখন বাইকে যাতায়াত করা লাগতো।
বিজ্ঞাপন
বাইকের মাধ্যমে চলত তাদের উপার্জন। কিন্তু এখন সময়ের ব্যাবধানে উল্লাপাড়া গণ মানুষের নেতা জনাব তানভীর ইমাম মাননীয় জাতীয় সংসদ সদস্য ৬৫ সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া তার নেতৃত্বে এলাকার মানুষের যাতায়াতের সুবিধা কথা বিবেচনা করে রাস্তাটি পাকা করে তোলে। এছাড়াও রাস্তার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে যার ফলে অনেকে দেখতে আসছে প্রাকৃতিক পরিবেশ। চারদিকে সুন্দর আবহাওয়া মনটা ভরে যায়। এখন এখানে পর্যটকদের মুখরীত বিকাল হলেই সকল ভ্রমন পিপাসু ছুটে আসে এই সুন্দর জায়গায়। এখানে রয়েছে দেখার মতো সুন্দর কালভার্ট ছোট বড় ব্রীজ। এছাড়া ভ্রমন পিপাসুদের জন্য দোকান পাট রয়েছে, রয়েছে কফি হাউস, চটপটি ফুসকার দোকান, পানির উপর রেস্টুরেন্ট যেখানে পাবেন কফি সহ সকল সুস্বাদু আইটেম।
দেখতে আসতে চাইলে উল্লাপাড়া শ্যামলীপাড়া থেকে পশ্চিমে মোহনপুর রোডে সিএনজি করে আসতে হয়। মোহনপুর থেকে উধুনিয়া অটো তে করে যাতায়াত করতে পারবেন। এলাকা বাসী জানায় আগে আমাদের এলাকা কেউ আসতো না এখন রাস্তা উন্নতি হওয়ার পর বাড়ছে আমাদের এলাকার পরিচিতি।


Post a Comment