মানুষ বদলায় লিখেছেন আসীর আবরার

 

মানুষ বদলায়

"আসীর আবরার"



সত্যি মানুষ বদলায় কারনে অকারণে,

যত্ন করে দেওয়া অবহেলায়, নয়তো অপমানে।

সভ্য সমাজের মানুষের কটু কথায়,

নয়তো প্রিয়জনের দেওয়া ব্যাথায়। 


ব্যাস্ত এ নগরীতে মানুষ বড় অসহায়,

সবাই ব্যাস্ত স্বার্থের অপেক্ষায়। 

কেউবা বলে যায় ঠোটের ডগায়

রোমাঞ্চকর এ জীবন অন্যের কথা শোনায়।


নিশ্বাসের বিষাক্ততায় আচ্ছন্ন এ নগরী 

সত্যি বলতে সবাই বহুরূপী। 

দিনশেষে আমিই আমারি, 

নয়তো হয়ে যাই অন্যের কথার বলি।


সত্যি মানুষ বদলায় কারনে অকারণে,

মিথ্যে মায়ায়,নয়তো অভিমানে।

No comments