সমতার গান লিখেছেন তোফায়েল আহমেদ শিহাব
সমতার গান
তোফায়েল আহমেদ শিহাব
শিক্ষার আলো, অন্ধকারে হোক প্রকাশ,
বৈষম্যের জালে, উঠুক ধ্বংসের প্রাস।
অর্থের রাহু, জাতিরে করে বিভাজন,
শিক্ষা-সেতু গড়ে, ভাঙো তুমি বাঁধন।
মানবিকতা মরে, অধিকার লুন্ঠিত,
গরিবের আহ্লাদে, স্বপ্ন কেমন ভঙ্গিত।
হয়নার দাসত্ব, হবেই যদি কাল,
মুক্তির ডাক তুলে, শোনাও সবার কল।
নির্লিপ্ত বৃত্তে, সংগঠিত তরুণ,
একত্রে বাঁচাতে, পণ করো সুনশন।
ছাত্রের আওয়াজ, যেন বজ্রপাতের গর্জন,
প্রতিবাদী হৃদয়, জ্বালাও আশা-সঞ্চারণ।
কেনাকাটা করুন Fab like থেকে। এখানে পাবেন শাড়ি এবং পাঞ্জাবি অনলাইন জগতের বিশ্বস্ত অনলাইন পেইজে ভিজিট করুন।
বৈষম্য উচ্ছেদ, আমাদের দৃঢ় সংকল্প,
হাতের নাগালে আছো, বাঁচাও গণতন্ত্রের পাল্লা।
নানা ভাষা, নানা গন্ধ, একমাত্র উদ্দেশ্য,
মানবিক সমাজে, গড়ে তুলো সুবর্ণ রাজ্য।
সকল ছাত্রের মোর, সমতার এক পন্থা,
শিক্ষার পরিধি, হোক এক, হোক অন্তহীন।
মুক্ত চিন্তার আলো, সর্বত্র হোক দ্যোতনা,
অভিজ্ঞান ম্লান, বৈষম্য, একদিন হবে হরণ।

Post a Comment