আনিকাতুল জান্নাত এর লেখা কবিতা হঠাৎ বিষন্নতা
হঠাৎ বিষন্নতা
হঠাৎ মনে হয় গগনটা কেমন জানি নিস্তেজ হয়ে গেছে।
আগের মত মেঘের নাই ছড়াছড়ি।
রংধনুরাও আগের মত দেয় না উকি।
হঠাৎ মনে হয় পরিবেশটা কেমন জানি স্থির হয়ে গেছে।
পাখিরা আর আগের মত মধুর সুরে ডাকে না।
বহমান স্রোতস্বিনী যেন থমকে দাঁড়িয়ে আছে।
জলনিধির উতালপাতাল ঢেউ শুনা যায় না।
হঠাৎ সব কিছু কেমন জানি বিষন্ন হয়ে গেছে।
কোথায় যেন সব কিছু হারিয়ে গেছে।
তবুও মনে হয়, এই বিষন্নতা কেটে যাবে।
অন্ধকার শেষে আবার সূর্যের আলো আসবে।
প্রকৃতির কোমল হাসি ফিরে ফিরে আসবে,
আর বাতাসে ভেসে উঠবে নতুন গান।

Post a Comment