প্রশ্নবিদ্ধ মানবতা লিখেছেন হাফেজ নাঈম উদ্দিন


 ,,প্রশ্নবিদ্ধ মানবতা,,




মানবতা তুমি কি দেখ না ?

            অসহায় এর নীরব চিৎকার,

মানবতা তোমার কানে কি ভেসে আসে না?

            ধর্ষিতা নারীর হাহাকার ,



মানবতা তুমি একটু শোন'

   পথশিশুর দূর্গন্দ্ব নিঃশ্বাসের হাঁসফাঁস

মানবতা তুমি বলে যাও'

    বৃদ্ধাশ্রমে আবদ্ব মায়ের আর কাটবে কতমাস ?



মানবতা তোমার কলম কি লিখে না?

              বিধবা মায়ের করুণ আর্তনাদ

মানবতা তুমি একটু ভাবো'

               তোমাতে আজ ঘুন ধরেছে        দৃশ্যত সব খাদ,




মানবতা তুমি উত্তর দাও

   চারিদিকে কেন আজ জাতির দুর্দশা?মানবতা তুমি সত্যের মশাল নিয়ে জিয়ে উঠে,

মিথ্যার ফাঁদ থেঁতলে দিয়ে দূর করো সব হতাশা,




হাফেজ নাঈম উদ্দীন

      চট্টগ্রাম

No comments