শরৎ এলো কবিতা লিখেছেন হাফেজ নাঈম উদ্দিন
,,শরৎ এলো,,
শরৎ মানে কাশের মেলায়
স্নিগ্ধ শারদ রেখা,
সন্ধ্যাবেলায় পুলক মনে
কাশের পরশ মাখা,
মেঘকন্যা লুকিয়ে ডাকে
শিউলিমালার লোপা,
উদাস মনে বলছি আমি
আলগা করো খোঁপা,
সেই সে শরৎ অচিন এখন
হঠাৎ বৃষ্টি ফোঁটায়,
প্রকৃতির এই বৈরী রূপে
চোখ- বুক ঝলসায়,
ভুলবো না আর কেমন ছিল
বাইশে রূপের মেলা,
নবীন প্রেমের ডায়রীতে আজ
শরৎ রানীর দেখা,
হাফেজ নাঈম উদ্দিন
থানা:-আনোয়ারা
জেলা:- চট্টগ্রাম

Post a Comment