আবু ছাহাদ এর লেখা চেনা থেকে অচেনা


 চেনা থেকে অচেনা 

আবু ছাহাদ 




তাকে বলবো বলা কথা,

আজ না বলাই রয়ে গেল। 

অনেক চেনা মানুষ টা, 

আজ অপর হয়ে গেলে।


মনের কোণে জমা কথা,

অকথিতই থেকে গেল,

যে ছিল সবচেয়ে আপন,

সেই আজ দূরে চলে গেল।


হাজার স্মৃতির ভিড়ে আজও,

তার ছায়াটা রয়ে গেল,

শুধু মানুষটা নীরবে,

অপর হয়ে রয়ে গেল।


সময় শুধু সাক্ষী হয়ে,

পুরোনো ক্ষত রেখে গেল,

যে ছিল সবচেয়ে আপন,

সেই আজ দূরে চলে গেল।

No comments