ফজলে রাব্বি বিন সিদ্দিক এর লেখা জনপ্রিয় কবিতা বর্ষাকাল


 বর্ষাকাল

ফজলে রাব্বি বিন সিদ্দিক


মধুমাসের পরে আসে

নতুন আরেক কাল।

পুকুরপাড়ে ব্যাঙের লাফে

ভাঙ্গে গুল্মের ডাল।


ব্যাঙের ডাকে বৃষ্টি আসে

অনেকেরই ধারণা।

এগুলো সব কুসংস্কার

বিশ্বাস করোনা।


পথিক যখন বাইরে বেরোয়

ছাতা বোগল তলে।

অনেকেই তাকে উপহাস করে

ডাকে পাগল বলে।


রোদ, বৃষ্টি উভয় সময়েই

ছাতা লাগে কাজে।

ছাতা নিয়ে কেউ বের হলেই

বলোনা তিনি বাজে।


Add:




টিনের চালায় বৃষ্টির শব্দ

ঝমঝমিয়ে বাজে।

পাল তুলিয়ে নৌকা নিয়ে

ঘুরি বিকাল সাজে।


নৌকার তলায় পানির শব্দ

যেন সুরের কলতান।

বাইজের নৌকায় সব বাইজালরা

ধরে ভাটিয়ালি গান।


তাইতো বলি ঋতুর সেরা

হলো বর্ষাকাল।

আম,কাঠাল আর লিচুর স্বাদে

মানুষ টালমাটাল। See less

No comments