ফজলে রাব্বি বিন সিদ্দিক এর লেখা একটি কবিতা খুঁজে পাওয়া
খুঁজে পাওয়া
ফজলে রাব্বি বিন সিদ্দিক
ব্যবহারিক ক্লাসে
দাঁড়ালো আমার পাশে।
চুলের অতৃপ্ত ব্যাকুল গন্ধে
মন নেচে উঠলো মহানন্দে।
দুচোখ যেন কাজল টানা হবে
তোকে আমি শেষ দেখেছি কবে?
স্বপ্নের খোঁজা সেই মহারাণীকে
সত্যিই আজ পেলাম আমি তবে।
তোকে দেখার পর থেকে যে আমি
থাকতে কভু পারছি নাগো স্থির।
কখন, কবে পাবো তোমার সঙ্গ?
ভাবছি আমি মুন্ডু করে ধীর।
তোকে আমি স্বপ্নে রেখে
খুজেছি অলি-গলি।
হাজারো চেষ্টার পর তোকে
গেলাম পেয়ে আমি।

Post a Comment