নাঈম উদ্দিন এর লেখা কবিতা বিদায়ী মিছিল


 বিদায়ী মিছিল




অবশেষে বিদায় মিছিলে যোগ দিলে তুমিও

 আল্লাহু আহাদুন স্লোগান দিয়ে 

আকাশজুড়ে তাওহীদের কেতন উড়িয়ে 

না ফেরার পথে দ্রুত আগোয়ান 

আপাদমস্তক শুভ্র দেহাবরণী

 বদ্ধ নয়নের সম্মুখ পানে অবোধ্য চাহনি 

অদৃষ্ট কারও শীতল পরশে 

ঠোঁটে অবিরত মুচকি হেসে

শ্মশ্রুমণ্ডিত চন্দ্রাভ চেহারা 

সারিবদ্ধ শত জনতার তাকবীর ধ্বনি

আল্লাহ আকবার আল্লাহু আকবার

অল্প জীবনে যেখানে গেছ পশরা সাজিয়েছো

 ভ্রমরের দল ভিড় জমাত সবখানে 

কোথায় আজ সেই ফুলের পসরা

 ব্যথাতুর দিশেহারা ভ্রমরেরা 





নাঈম উদ্দীন

নিশ্চিন্তে অনলাইনে কেনাকাটা করুন এইচএস ফ্যাশনে। রয়েছে পান্জাবি,শাড়ি। রয়েছে সারাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস



No comments